যশোর ক্যান্টনমেন্ট কলেজের গোল্ডেন জুবিলি অনুষ্ঠান ২৭ ডিসেম্বর

১১ জুন ২০১৯, ০১:৫২ PM

© সংগৃহীত

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট কলেজের ৫০ বছর পূর্তি (গোল্ডেন জুবিলি) উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কলেজের গোল্ডেন জুবিলি ও পুনর্মিলনী অনুষ্ঠান হবে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর। এ উপলক্ষে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি শুরু হয়েছে।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৮ জুন ক্যান্টনমেন্ট কলেজ, যশোর’র প্রিন্সিপাল লে. কর্ণেল আমিনুর রহমানের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা। এবারের অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা পারফর্ম করবেন বলে জানা গেছে।

এদিকে এ অনুষ্ঠান উপলক্ষ্যে রোমাঞ্চিত কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চলছে। অনেকে বন্ধু-বান্ধবদেরকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

কলেজের সাবেক ছাত্র তৌহিদুর রহমান বলেন, ‘অবশ্যই দারুন কিছু হতে চলেছে। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগছে। এই কলেজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও।’

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬