ক্লাসে ছাদের পলেস্তারা খসে স্কুলছাত্রী নিহত

০৬ এপ্রিল ২০১৯, ০৫:৫৩ PM

© সংগৃহীত

বরগুনার তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তালতলীর ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলের ভবন নির্মাণে নিম্নমানের কাজের কারণে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান মুহা. তৌফিকুজ্জামান তনু। তিনি বলেন, অন্যান্য দিনের মতো শনিবারও ক্লাস করছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ শ্রেণিকক্ষের উপরের পলেস্তারা ধসে শিক্ষার্থীদের মাথার ওপর পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানসুরাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬