কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন কারিগরির শিক্ষার্থীরা

১৭ মে ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
কারিগরির শিক্ষার্থীরা

কারিগরির শিক্ষার্থীরা © ফাইল ফটো

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারই প্রথম উচ্চ মাধ্যমিকে মূল ধারায় ভর্তির সুযোগ পাচ্ছেন। তাদের কলেজে ভর্তির সুযোগ দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ভর্তি নীতিমালা যাচাই করে দেখা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত একাদশে কোনোবারই কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পাস করা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার কলেজে ভর্তি হতে পারত না। এখন থেকে সে সুযোগ সৃষ্টি হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালার ২.৩.৬ ধারায় বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণরা সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘কারিগরিতে এসএসসি ও দাখিল ভোকেশনাল যারা পড়ছে, তারা তো সাধারণ শিক্ষার সব কিছুই পড়ছে। তাই তাদের সাধারণ ধারায় পড়ার সুযোগ পাওয়া উচিত। এজন্য এটি নীতিমালায় যোগ করা হয়েছে।’

 
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬