ঢাকা শিক্ষা বোর্ডে নতুন সচিব-পরীক্ষা নিয়ন্ত্রক

০৪ আগস্ট ২০২২, ০৭:১৭ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হয়েছে আজাদ হোসেন চৌধুরী। আর নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আবুল বাসার।

বৃহস্পতিবার (৪ আগস্ট) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, আজাদ হোসেন চৌধুরী প্রেষণে ঢাকা বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখায় উপপরিচালক পদে কর্মরত ছিলেন। আর অধ্যাপক মো. আবুল বাসার সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন।

আরও পড়ুন: গুচ্ছের ‘ক’ ইউনিটে কত পেলে ভর্তির সুযোগ মিলবে?

একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার মিঠুকে ময়মনসিংহের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬