এইচএসসি’র খাতা পুনর্নিরীক্ষার ফল কাল

১২ মার্চ ২০২২, ০২:৫২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল আগামীকাল রবিবার (১৩ মার্চ) প্রকাশ করা হবে। ফল প্রকাশের সামগ্রিক প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম।

তিনি বলেন, এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। বেলা ১১টার পর যেকোন সময় ফল প্রকাশ হবে। যাদের ফল পরিবর্তন হয়েছে তারা মুঠোফোনে এসএমএস পাবেন।

আরও পড়ুন: চিরকুট লিখে ধর্ষিত স্কুলছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ১

এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। পুনর্নিরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা ছিল।

আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ১৩ ফেব্রুয়ারি। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

আরও পড়ুন: হলগুলোতে নির্যাতনের ঘটনা প্রশাসনের অযোগ্যতার প্রমাণ: বঙ্গবন্ধু হল ছাত্রদল

করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এরপর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।র্থী।

বিএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক এম এ হাদীর স্মরণ সভা অনুষ্ঠিত
  • ০৩ নভেম্বর ২০২৬
৬ ঘণ্টার জন্য টোল ফ্রি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 
  • ০৩ নভেম্বর ২০২৬
অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ পদে কর্মকর্তা নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, আবেদন ১২ নভ…
  • ০৩ নভেম্বর ২০২৬
নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950