এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৮ হাজার ২০৭ জন

০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৫৫ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ৮ হাজার ২০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সকাল ও দুপুরে দুই শিফটে দুই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত তৃতীয় দিনের পরীক্ষা সংক্রান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যুক্তিবিদ্যা দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৮ হাজার ৮৭২ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১২৭ জন। আর বহিষ্কার করা হয়েছে দুই পরীক্ষার্থীকে।

অন্যদিকে বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১৭ হাজার ১৪ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৮০ জন। তবে দ্বিতীয় শিফটের পরীক্ষা কাউকে বহিষ্কার করা হয়নি।

দেশের প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারে, চিকিৎসায় …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-ক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬