এইচএসসি-আলিম পরীক্ষার ফরম পূরণ শেষ হচ্ছে আজ

৩১ আগস্ট ২০২১, ০৯:২৩ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

এইচএসসি ও আলিম পরীক্ষা ফরম পূরণের সময় আজ মঙ্গলবার (৩১ আগস্ট) শেষ হচ্ছে। পরীক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ আজই শেষ হচ্ছে। এরপর আর ফরম পূরণের সুযোগ দেয়া হবে না। কোনো কলেজ এ সময় শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে বোর্ডগুলো।

ঢাকা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বলছে, এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীরা ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই অনলাইনে পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। আর সোনালী ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফরম পূরণের ফি জমা দিতে হবে শিক্ষার্থীদের।

গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও সে সময় আবারও বাড়ানো হয়।

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এ–সংক্রান্ত কোনো ফি আদায় করতে পারবে না কলেজ-মাদ্রাসাগুলো। কেবল বৈধ রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীরা এইচএসসি আলিম পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে ফেল করা, শুধু আবশ্যিক বিষয়ে ফেল করা, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সবাইকেই ফরম পূরণ করতে হবে।

পরীক্ষার্থী বা তার অভিভাবক এ বছর সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই বোর্ড ফি, কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করবেন। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া নির্দেশিকা ঢাকা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা সোনালী ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিকাশ, নগদ, রকেট, শিউর ক্যাশ বা উপায়ের মধ্যেমে পরিশোধ করতে পারবে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence