এইচএসসির ফরম পূরণের টাকা যেভাবে ফেরত পাওয়া যাবে

০৯ মার্চ ২০২১, ০৯:৪০ AM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ বাবদ জমাকৃত অর্থের কিছু অংশ ফেরত দেবে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (৯ মার্চ) থেকে এসব অর্থের চেক শিক্ষা বোর্ডের হিসাব শাখা (১নং ভবনের ৩ তলা, কক্ষ নং-২০৮) থেকে বিতরণ করা হবে। তবে কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে চেক নেয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। সোমবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার সংক্রমণের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। এর পরিবর্তে অটোপাস দেওয়া হয়। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা ফরম পূরণের টাকা ফেরতের দাবি করেন। পরে পরীক্ষা কার্যক্রমের জন্য নেওয়া টাকার মধ্যে যেসব খাতে খরচ হয়নি, তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এইচএসসির ফি বাবদ শিক্ষার্থীরা দুই থেকে আড়াই হাজার টাকা দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ টাকা সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ বাবদ জমাকৃত অর্থের চেক নিম্নে উল্লেখিত তারিখ অনুযায়ী হিসাব শাখা (১নং ভবনের ৩ তলা, কক্ষ নং-২০৮) থেকে বিতরণ করা হবে।

শুধুমাত্র সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের উক্ত চেক অফিস চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে।

আরো বলা হয়েছে, কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে চেক নেয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে, আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি/জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। চেক গ্রহণের পর তাতে কোন প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সাত কর্ম দিবসের মধ্যে হিসাব শাখা থেকে সংশােধন করে নিতে হবে।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের চেক গ্রহণের তারিখ- ৯ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা। ১০ মার্চ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাংগাইল ও কিশােরগঞ্জ জেলা। এছাড়া ১৯ মার্চ ঢাকা মহানগরে দেওয়া হবে।

আগামী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬