সব মাদ্রাসা অধ্যক্ষকে বোর্ডের জরুরি নির্দেশনা

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ PM
মাদ্রাসা বোর্ড

মাদ্রাসা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক ও অনলাইন কার্যক্রমে এখন থেকে প্রতিষ্ঠানের EIIN নম্বরের সঙ্গে মিল রেখে দেওয়া সিম কার্ড ছাড়া কোনো OTP দেওয়া হবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট সিম কার্ড সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের বিভিন্ন দাপ্তরিক কাজের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের EIIN নম্বরের সঙ্গে মিল রেখে সিম কার্ড দেওয়া হয়েছে। এখন থেকে ওই সিম কার্ড ছাড়া বোর্ডের সঙ্গে যোগাযোগ বা অনলাইনে কোনো দাপ্তরিক কাজের জন্য OTP দেওয়া হবে না।

এতে আরও বলা হয়, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনো তাদের EIIN নম্বরের সঙ্গে মিল রেখে সিম কার্ড সংগ্রহ করেনি, তাদের দ্রুত সিম কার্ড সংগ্রহ করতে হবে। পাশাপাশি সংগ্রহ করা সিম কার্ড সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬