তিন শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল সংশোধন ও পরিমার্জনে নতুন নির্দেশনা

০৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:৫৩ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

মাধ্যমিক পর্যায়ের তিন শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও পরিমার্জনে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৩ জুলাই)  পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকসমূহের ভুল সংশোধনের নিমিত্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিকট থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব ই-মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮

সংযুক্ত ছক ও নির্দেশনা মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি ও সফট কপি (NikoshBan, ১২ ফন্ট) [email protected] ইমেইলে পাঠাতে হবে বলে এতে জানানো হয়েছে। ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে এ তথ্য পাঠাতে হবে।

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নি…
  • ২৩ আগস্ট ২০২৬
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
  • ২৩ আগস্ট ২০২৬
নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়া…
  • ২৩ আগস্ট ২০২৬
হাঁস নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
  • ২৩ আগস্ট ২০২৬
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন …
  • ২৩ আগস্ট ২০২৬
নৈয়ায়িকের ২০তম আন্তঃডিসিপ্লিন বিতর্কে চ্যাম্পিয়ন কেমিস্ট্রি
  • ২৩ আগস্ট ২০২৬