৪৪তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮

০৪ জুলাই ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোগো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বাজিমাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত, দেশের অপেক্ষাকৃত নতুন বিশ্ববিদ্যালয় হলেও ৪৪তম বিসিএস-এ ববি থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুপারিশ প্রাপ্তিতে ৫ম এবং সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম স্থানে রয়েছে ববি। 

জানা গেছে, গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান এবং মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্থনীতি বিভাগের ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডার এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।রসায়ন বিভাগের অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার এবং মার্কেটিং বিভাগের মো. সোহান ও গোলাম রব্বানী শাওন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এছাড়াও্র ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সৈকত শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন। পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা (ইন্সট্রাকটর পদার্থ) এবং কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ ফ্যামিলি প্লানিং ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন। 

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৩৮তম বিসিএসে ১ জন, ৪০তম-এ ৪ জন, ৪১তম- ৯ জন, ৪৩তম  বিসিএস এ ১৪ জন সুপারিপ্রাপ্ত হয়েছিলেন। ৩৯ এবং ৪২তম বিশেষ বিসিএস হওয়ায় ববি’র কেউ আবেদন করতে পারেনি।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9