ফের রেজিস্ট্রেশনের সুযোগ পেলেন মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

১১ মে ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০২:৪৯ PM
মাদ্রাসা বোর্ড

মাদ্রাসা বোর্ড © সংগৃহীত

মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশনের ফের সুযোগ দেয়া হয়েছে। নতুন সূচি অনুয়ায়ী জরিমানা দিয়ে ১ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আর ফি জমা দিতে হবে ১১ মে থেকে ২৯ মের মধ্যে। এ সংক্রান্ত চিঠি সব মাদরাসা প্রধানকে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের বিলম্বসহ ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ সময়সীমা ১১ মে থেকে ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং তথ্য এন্ট্রির শেষ দিন ১ জুন। এ সময় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। আগে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ নেই ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিতে ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ যোগাযোগ করতে হবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬