রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক অলীউল আলম

০৬ নভেম্বর ২০২৩, ০৮:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ধ্যাপক ড. মো. অলীউল আলম

ধ্যাপক ড. মো. অলীউল আলম © ফাইল ফটো

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. অলীউল আলম। তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। 

সোমবার ( নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন; তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন; বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন; তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বীমা গ্রহণ করবেন; বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন; সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে।

৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
গ্রিল কেটে বাসায় চুরি, পূর্ব অভিজ্ঞতায় থানায় যেতে ‘অরুচি’ র…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টারভিউতে নিজের ‘শক্তি ও দুর্বলতা’ সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬