বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ইউনুস

২১ মে ২০১৮, ০৩:৩০ PM
অধ্যাপক মোহাম্মদ ইউনুস

অধ্যাপক মোহাম্মদ ইউনুস

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। ২১ মে, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ দুই শাখার সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। 
১৯৯১ সালে প্রফেসর মোহাম্মদ ইউনুস ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন। এরপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষর দায়িত্ব পালন করেন তিনি। পরে দুই বছর তিন মাস তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।  

শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬