দিনাজপুর শিক্ষা বোর্ড

এসএসসি’র ছয় বিষয়ের প্রশ্ন বাতিল

২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

চলমান এসএসসি পরীক্ষার ছয়টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বোর্ডের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।

আদেশে বলা হয়েছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষা-২০২২ এর স্থগিতকৃত ০৪টি বিষয় যথাক্রমে গণিত (আবশ্যিক)-১০৯, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৬, কৃষি শিক্ষা (তত্ত্বীয়)-১৩৪, রসায়ন (তত্ত্বীয়)-১৩৭) এবং আরো ০২টি বিষয় জীব বিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৮ ও উচ্চতর গণিত (তত্ত্বীয়)-১২৬ সহ মোট ০৬টি বিষয়ের ইতোপূর্বে সরবরাহকৃত প্রশ্নপত্র বাতিল করা হলো। 

আরও পড়ুন: ফের পরিবর্তন হলো দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিন

এতে আরও বলা হয়,  আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উক্ত বাতিলকৃত প্রশ্নপত্রসমূহ ট্রেজারী অফিসসমূহে কঠোর নিরাপত্তার সাথে আলাদা করে পৃথক ট্রাঙ্কে সংরক্ষণের জন্য অনুরোধ করা হলো। যথাসময়ে উক্ত বিষয়সমূহের নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া মামলার পাশাপাশি দিনাজপুর শিক্ষা বোর্ড তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন কলেজ পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, হারুন অর রশিদ মণ্ডল এবং রংপুর অঞ্চলের শিক্ষা উপপরিচালক আক্তারুজ্জামান।

মেসিকে নিয়ে হলান্ডের পোস্ট: ‘ও একটা উন্মাদ’
  • ১৭ জুন ২০২৬
সমালোচনার মুখে বাতিল হচ্ছে প্রাথমিকের পরীক্ষা ফি, আসছে নতুন…
  • ১৭ জুন ২০২৬
বিশেষ ব্যবস্থায় ভোজিনহার মাকে মার্কিন ভিসার দেওয়ার জন্য ড…
  • ১৭ জুন ২০২৬
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে পদ থেকে অ…
  • ১৭ জুন ২০২৬
শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্য…
  • ১৭ জুন ২০২৬
টুঙ্গিপাড়ায় ফুটবল খেলায় দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্র…
  • ১৭ জুন ২০২৬
×