এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩৩ হাজার শিক্ষার্থী

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশের ২৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

জানা গেছে, প্রথম দিনে অনুপস্থিত থাকা ৩৩ হাজার শিক্ষার্থীর মধ্যে এসএসসিতে অনুপস্থিত ছিলো ১৬ হাজার ৬২৭ জন। আর মাদারাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৯৫৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬ হাজার ২৭৫ জন। 

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৩ হাজার ৭২১ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৮৬৬ জন, যশোর বোর্ডের ১ হাজার ৮২৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬৮৩ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১১৯ জন, বরিশাল বোর্ডের ৯৯২ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৬৯৬ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বহিষ্কৃত হয়েছেন ২৬ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ৬ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কৃত হয়েছেন ১২ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ২৬ জন পরীক্ষার্থী। 

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

ট্যাগ: এসএসসি
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬