কারিগরিতে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

০৯ জানুয়ারি ২০২০, ০৭:৪০ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

পলিটেকনিকেলে শিগগিরই ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরী করতে কাজ করছে সরকার। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করার কাজ করছে সরকার। দেশের পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শিক্ষক সংকট দূরীকরণে শিগগিরই ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

মন্ত্রী বলেন, যত্রতত্র অনার্স খুলে শিক্ষিত বেকার তৈরি করছি। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। তাই সরকার কর্মমুখী ও কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব সর্ম্পকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, দক্ষ জনশক্তি গঠনে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি একে এম এ হামিদ প্রমুখ।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬