বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যাবে তাকে। ইতোমধ্যে টুর্নামেন্টটিতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করেছেন এই তারকা পেসার।

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত ২৫ অক্টোবর বিগ ব্যাশে খেলার অনুমতি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেন মোস্তাফিজ। প্রয়োজনীয় অনুমতি পেলে আসন্ন আসরের পুরো মৌসুমেই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পাবেন তিনি।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও বিগ ব্যাশে এবারই প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। ফলে অস্ট্রেলিয়ার এই লিগে তার অভিষেক নতুন অভিজ্ঞতা যোগ করবে ক্যারিয়ারে।

বিগ ব্যাশে খেলার কারণে দেশের ঘরোয়া ক্রিকেটেও সাময়িক বিরতিতে থাকতে হবে এই বাঁহাতি পেসারকে। ঢাকায় চলমান ডি থ্রি ট্রফির নিলামে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটিতে পাওয়া যাবে না মোস্তাফিজকে। এই সময় অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের ব্যস্ত সূচিতে সময় দেবেন তিনি।

এদিকে, মোস্তাফি্জের বিগ ব্যাশে অভিষেকের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়ছে। সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন তিনি।

এবারের আসরেও বিগ ব্যাশে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমের মতো এবারও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন এই তরুণ ক্রিকেটার। ফলে আসন্ন আসরে দুই বাংলাদেশি ক্রিকেটারকে ভিন্ন দুই দলের হয়ে মাঠে দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকেরা।  

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬