নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার

২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পরে তারা মহাসড়কে ওঠেন। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে রবিবার (২৫ অক্টোবর) নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়ান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পারিশ্রমিক না পেয়ে যাত্রাপালা ছাড়লেন ভুবন, কীর্তন ও মিটআপ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
আ.লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর
  • ২০ নভেম্বর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  • ২০ নভেম্বর ২০২৬
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গ…
  • ২০ নভেম্বর ২০২৬
থানার সামনে আ.লীগের বিক্ষোভ, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে …
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage