যত্রতত্র অনার্স খুলে শিক্ষিত বেকার তৈরি করছি: শিক্ষামন্ত্রী

০৯ জানুয়ারি ২০২০, ০৫:৪২ PM

© টিডিসি ফটো

যত্রতত্র অনার্স খুলে শিক্ষিত বেকার তৈরি করেছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। তাই সরকার কর্মমুখী ও কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরী করতে কাজ করছে সরকার। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করার কাজ করছে সরকার। দেশের পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শিক্ষক সংকট দূরীকরণে শিগগিরই ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সর্ম্পকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, দক্ষ জনশক্তি গঠনে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি একে এম এ হামিদ প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রে…
  • ২৯ এপ্রিল ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন শেষ ৯ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল মাইক্রোবাস
  • ২৯ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ
  • ২৯ এপ্রিল ২০২৬
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলি…
  • ২৯ এপ্রিল ২০২৬
লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্…
  • ২৯ এপ্রিল ২০২৬