Warning: include(page.php): Failed to open stream: No such file or directory in /home/www/frontend/index.php on line 1

Warning: include(): Failed opening 'page.php' for inclusion (include_path='.:/usr/share/pear:/usr/share/php') in /home/www/frontend/index.php on line 1
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান হলেন আছাদুজ্জামান মিয়া | The Daily Campus

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান হলেন আছাদুজ্জামান মিয়া

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮ PM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে চুক্তিভিত্তিক নতুন পদে নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে আসীন করা হয় তাকে। মঙ্গলবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আছাদুজ্জামান মিয়াকে আগামী ১৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের’ প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

১৯৬০ সালের ১৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্ম নেয়া আছাদুজ্জামান ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

ডিএমপি কমিশনার হিসেবে ২০১৫ সালের ৭ জানুয়ারি দায়িত্ব নেন তিনি। ডিএমপি কমিশনার হিসেবে যোগ দেয়ার আগে সিলেট, সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা ও রেঞ্জে দায়িত্ব পালনের পর হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ১৩ আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হাওয়ার কথা ছিল। তবে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে জানিয়ে ঈদের ছুটির মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ৭ জেলায়, আবেদন শেষ ১৩ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
স্রোতে ভেসে যাওয়া মিটার রিডারের মরদেহ উদ্ধার
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাঁটাই আতঙ্কে তিতুমীর কলেজের ১৭৭ কর্মচারী 
  • ২৯ এপ্রিল ২০২৬
রাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসের ছবি সংবলিত এটিএম কার্ড দিচ্ছ…
  • ২৯ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার নিউ সাউথ…
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, ৩ লাখে রফাদফা করলেন ওসি
  • ২৯ এপ্রিল ২০২৬