সরকারের সমালোচনা নয়, মারমুখী আচরণের জন্য গ্রেপ্তার ফেসবুক লাইভ করা সেই তরুণী

২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ PM
‘সাথী বিউটি পার্লার’-এর মালিক সাথী আক্তার

‘সাথী বিউটি পার্লার’-এর মালিক সাথী আক্তার © সংগৃহীত

ফেইসবুক লাইভে বিএনপি সরকারকে নিয়ে সমালোচনা করার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় আটক সেই তরুণীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তবে ওই নারীর ফেইসবুক লাইভের ভিডিও পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পায়নি বলে জানিয়েছে পুলিশ।

আটকের পর আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ওই তরুণীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম।

গ্রেপ্তার সাথী আক্তার (৩০) ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেইসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সাথী। পরে গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে একদল লোক তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে ওসি জাহিদুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ওই নারীর ফেইসবুক লাইভের পুরো ভিডিও চারবার পর্যালোচনা করা হয়েছে। সেখানে সরকারবিরোধী কোনো বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কিছু পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের বক্তব্য ওই নারীর বাকস্বাধীনতার মধ্যে পড়ে। পুরো ভিডিও না দেখে গুজবের কারণে ঘটনার সৃষ্টি হয়েছে।’

ওসি বলেন, ‘ভিডিও প্রকাশের পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ওই নারীর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়।’

তবে জামিনে মুক্ত হয়ে এলে ব্যবসা পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে মার্কেটের ব্যবসায়ীরা ওই নারীকে আশ্বস্ত করেছেন বলে জানান ওসি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেইসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের আলাদা দুটি ভিডিওতে ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে রাত ৮টার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬