স্কুলের অনুমোদন দিতে ‘১০০ কোটি ঘুষ’, সাবেক শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করল বিজয়ের সরকার

২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ PM
সাবেক স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝিকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ’

সাবেক স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝিকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ’ © আনন্দবাজার

পূর্বতন ডিএমকে সরকারের আমলে ভারতের তামিলনাড়ুজুড়ে বিভিন্ন বেসরকারি স্কুলকে অনুমোদন দিতে অন্তত ১০০ কোটি টাকা ঘুষের লেনদেন হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের জমানার স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝিকে এবার সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল চেন্নাই পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ’ (সিসিবি)।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের সরকারের এ পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে চিহ্নিত করেছে ডিএমকে। তবে পুলিশ বলছে, ২০২১ থেকে ২০২৬ সালে মহেশ তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী থাকাকালীন বিধিবহির্ভূতভাবে অন্তত ১৭৭টি বেসরকারি স্কুলকে টাকার বিনিময়ে ছাড়পত্র ও অনুমোদন দেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে।

এ মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনে তদন্ত শুরু হলে মহেশ গ্রেপ্তার এড়াতে মাদ্রাজ হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। সোমবার মাদ্রাজ হাইকোর্ট তার সেই আবেদন খারিজ করে দেওয়ার পরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রথমে সিসিবির দফতর এবং তার পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্য খবর: নাবালিকাকে চুমু, নগ্ন করে কলকাতার পথে হাঁটানো হলো তরুণকে, সঙ্গে বাবাকেও!

গত ১৮ সেপ্টেম্বর এ মামলায় মহেশকে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল চেন্নাই পুলিশের ‘সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ’। পুলিশ জানিয়েছে, সেদিন ২৯৫টি প্রশ্ন করা হয়েছিল তাঁকে। এদিন মহেশ দাবি করেছিলেন, তাকে ২৪৬টি প্রশ্ন করা হয়েছিল, সব কটিরই সদুত্তর দিয়েছেন। 

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও দীর্ঘ সময় জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর: আনন্দবাজার।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬