এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্ষে জড়াল শিবির-ছাত্রদল

০৪ আগস্ট ২০২৬, ০৪:২৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৩ PM
পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে শিবির-ছাত্রদলে সংঘর্ষ

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে শিবির-ছাত্রদলে সংঘর্ষ © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর এবার এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রশিবির ও ছাত্রদল। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ন্যাশনাল মেডিকেলের সামনে পুরান ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজ) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিকে, বেলা ৪টার পর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায়ও সংঘর্ষে জড়িয়েছে শিবির-ছাত্রদল। বর্তমানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাদ্রাসার সামনে থমথমে পরিবেশ অবস্থা বিরাজ করছে।

জানা যায়, দুপুরের পর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে অবস্থান করলে তখন হাসপাতালের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল, জকসু ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে আহত কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় ভেতরে থাকা ছাত্রশিবিরের নেতাকর্মীরা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনার পর জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আমন্ত্রণ থাকা সত্ত্বেও জকসুর প্রতিনিধিদের অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা ধাক্কাধাক্কি করেছেন এবং প্রক্টর প্রশাসনও এ ঘটনায় পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে।

জকসুর ভিপি রিয়াজুল ইসলামও অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরপরই ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসাও সংঘর্ষে জড়িয়েছে ছাত্রশিবির ও ছাত্রদল।

জানা যায়, বেলা আড়াইটার দিকে আলিয়ার ছাত্রশিবিরের দুইজন সাথী ইলিয়াস ও আব্দুল্লাহ মাহি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘খাম্বা তারেক’ ও নানা কটূক্তিমূলক মন্তব্য করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে  ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে হলের মধ্যে যারা শিবিরের নেতাকর্মীদেরকে বের করে দিয়ে রুমে তালা দেয়।

মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬
একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ
  • ০৪ আগস্ট ২০২৬