শিক্ষামন্ত্রীর স্মৃতিচারণ

শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে জিয়াউর রহমান ১৬ দিনে যা করেছিলেন, দুই টার্মে এসেও সেটা পারিনি

১৯ জুন ২০২৬, ০৫:৫০ PM , আপডেট: ১৯ জুন ২০২৬, ০৫:৫২ PM
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ড. আ ন ম এহসানুল হক মিলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ড. আ ন ম এহসানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

স্বাধীন বাংলাদেশের তৃতীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের নভেম্বরে মাত্র ১৬ দিনের জন্য তিনি এ দায়িত্ব পালন করেন। সেই স্মৃতিচারণ করে বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জিয়াউর রহমান ১৬ দিনে যা পরিবর্তন এনেছিলেন, ওই পরিমাণ কাজ আমরা এখনও করতে পারিনি।

আজ শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ স্মৃতিচারণ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলে থাকি। উনি কিন্তু ১৬ দিনের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। আমার অফিসে যারা গিয়েছেন তারা দেখেছেন একটি বোর্ড রয়েছে। সেখানে ‘মেজর জেনারেল জিয়াউর রহমান ওয়াজ এ এডুকেশন মিনিস্টার ফর অনলি সিক্সিটিন ডেজ’।

‘‘আমি এখনো বসে ভাবি যে ওই ১৬ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিবর্তন এনেছিলেন, সেটা বোধহয় ওই পরিমাণ কাজ আমরা এই একটার্ম তো শেষ করলাম আরেক টার্মে ঢুকেছি। আমরা মনে হয় এখনও করতে পারেনি।’’

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাবেক মন্ত্রী/উপদেষ্টাবৃন্দের তালিকায় তৃতীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করার কথা উল্লেখ রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ১৯৭৫ সালের ১০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট ১৬ দিন দায়িত্ব পালন করেছেন। তালিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদমর্যাদা হিসেবে ‘সেনাবাহিনী প্রধান, ডিসিএমএলএ’ হিসেবে উল্লেখ রয়েছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬