কোনটিতে শূন্য, কোনটিতে ১ জন, বিসিএসের পররাষ্ট্র ক্যাডারে শোচনীয় অবস্থান নারীদের

৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM
 পিএসসি

পিএসসি © সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সবচেয়ে আভিজাত্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ ক্যাডার হলো পররাষ্ট্র ক্যাডার বা ফরেন ক্যাডার। ক্যাডার পদের সংখ্যাও থাকে সবচেয়ে কম। এই ক্যাডারের কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশের মিশন, ফরেন সার্ভিস ট্রেনিং অ্যাকাডেমিসহ সরকারের যেকোনো দপ্তরে পদায়ন করা হয়ে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে কারা দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন— তা জানতে সবার আগ্রহ থাকে তুঙ্গে। সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক এই ক্যাডার পদটিতে নারীদের উপস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে সাম্প্রতিক পরিসংখ্যানে। কোনো বিসিএসে শূন্য, আবার কোনোটিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মাত্র একজন নারী।   

পিএসসির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৫ বিসিএসে (৪০-৪৫তম) ফরেন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোট ৯৪ জন। এর মধ্যে পুরুষ ৮৬ জন আর নারী মাত্র ৮ জন। 

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ৪০তম বিসিএসে ২৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ২ জন নারী, ৪১তম বিসিএসে ২৪ জনের মধ্যে ২১ জন পুরুষ এবং ৩ জন নারী, ৪৩তম বিসিএসে ২৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ২ জন নারী সুপারিশপ্রাপ্ত হন।

অন্যদিকে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ১০ জনের সবাই ছিলেন পুরুষ। এই বিসিএসে কোনো নারী সুপারিশ পাননি। 

এদিকে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ১০ জনের ৯জনই পুরুষ, নারী মাত্র একজন। 

শুধু ক্যাডারের এই শীর্ষ পদটিতে নয় সামগ্রিক বিসিএস যাত্রায় পুরুষের চেয়ে নারী যোজন-যোজন পিছিয়ে। এই ১১টি বিসিএসে মোট সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২৮ হাজার ৬০২ জন, যার মধ্যে নারী ৯ হাজার ৯৪৪ জন। বাকি ১৮ হাজার ৬৫৮ জনই পুরুষ। এর মধ্যে চিকিৎসায় তিনটি বিশেষ বিসিএসে (৩৯তম, ৪২তম, ৪৮তম) নারীদের অবস্থান মোটামুটি সন্তোষজনক (৬৫৯৪)। তবে ৪৯তম বিশেষ বিসিএসে (শিক্ষা) নারীরা পিছিয়ে রয়েছে। 

এই চারটি বিশেষ বিসিএস বাদে ৭টি সাধারণ বিসিএসে ক্যাডার পদে নিয়োগ পাওয়াদের মধ্যে নারী মাত্র ৩ হাজার ২৩৮জন, যেখানে পুরুষ ১০ হাজার ৪০৪জন। 

বিসিএস ভিত্তিক চিত্র

৩৭তম বিসিএসে ১,৩১৩ জনের মধ্যে ৯৯০ জন পুরুষ ও ৩২৩ জন নারী সুপারিশপ্রাপ্ত হন। ৩৮তম বিসিএসে ২,২০৪ জনের মধ্যে পুরুষ ১,৬১১ ও নারী ৫৯৩ জন। ৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য)-এ সর্বোচ্চ ৬,৭৯২ জনের মধ্যে পুরুষ ৩,৬০০ ও নারী ৩,১৯২ জন। ৪০তম বিসিএসে ১,৯৬৩ জনের মধ্যে পুরুষ ১,৪৫২ ও নারী ৫১১ জন।

৪১তম বিসিএসে ২,৫১৬ জনের মধ্যে পুরুষ ১,৮৪৪ ও নারী ৬৭২ জন। ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য)-এ ৪,০০০ জনের মধ্যে পুরুষ ২,০৩৯ ও নারী ১,৯৬১ জন। ৪৩তম বিসিএসে ২,১৬৩ জনের মধ্যে পুরুষ ১,৭৪২ ও নারী ৪২১ জন। ৪৪তম বিসিএসে ১,৬৭৬ জনের মধ্যে পুরুষ ১,৩৩৮ ও নারী ৩৩৮ জন। ৪৫তম বিসিএসে ১,৮০৭ জনের মধ্যে পুরুষ ১,৪২৭ ও নারী ৩৮০ জন। ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য)-এ ৩,৫০০ জনের মধ্যে পুরুষ ২,০৫৯ ও না রী ১,৪৪১ জন।

সবশেষ ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা)-এ ৬৫৮ জনের মধ্যে ৫৫৬ জন পুরুষ ও ১১১ জন নারী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 

বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের কৌশল: আইন, বাস্তবতা…
  • ১০ মে ২০২৬
কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটায় ৩ লক্ষ টাকা জরিমানা 
  • ১০ মে ২০২৬
যবিপ্রবিতে ৫০ লক্ষ টাকার ফান্ড গঠন করলেন অধ্যাপক ড. শেখ মিজ…
  • ১০ মে ২০২৬
নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে হস্তান্তর করল ঢাবির প্রক্টোরিয়…
  • ১০ মে ২০২৬
ধান গবেষণা ইনস্টিটিউটে ‘অস্থিরতা’, ন্যাশনাল এগ্রিকালচারিস্ট…
  • ১০ মে ২০২৬
শ্রমিক দিবস উপলক্ষে ডাকসুর রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ, পুর…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9