এনটিআরসিএ পরীক্ষার প্রশ্নের নিরাপত্তায় ‘হাউজ অ্যারেস্ট’, মন্ত্রী বললেন—এভাবে চলতে পারে?

১৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ PM
শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধীনে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়নে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি জানান, যারা প্রশ্নপত্র তৈরি করেন, তাদের নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়; তারা বাইরে যেতে পারেন না এবং কোনো ধরনের যোগাযোগের সুযোগও থাকে না। এমনকি পরীক্ষার আগে কয়েকদিন তাদের বিজি প্রেসে অবস্থান করতে হয়; পরীক্ষা শেষে তাদের স্বাভাবিকভাবে মুক্ত করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বগুড়ার স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে হোটেল মমো ইন-এ এই সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। আমাদের এতো নৈতিকতার অধপতন ঘটেছে যে প্রশ্নপত্র প্রণয়নকারীদের হাউজ অ্যারেস্ট করে রাখতে হয়। তাদের ফোন দেই না। ওখানে বাইরে একজন দাঁড়িয়ে থাকে ফোন দিলে, যেভাবে আমি জেলে ছিলাম, যেভাবে আমাকে ফোন দিতো, ঠিক ওইভাবে। তো দিস ইস আওয়ার প্রবলেম, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, গত বছর বৃত্তি পরীক্ষা হয়নি। আমি এসে দেখি সময় চলে যাচ্ছে। আমি বললাম যে তাগাদা দেয়ার দরকার নেই আমি নিজেই বৃত্তির ব্যবস্থা করবো। এই ধরনের সমস্যা সমাধান করলে নেগেটিভ কথা বলে, আর আমি ভেবেছিলাম এটা পজেটিভ হবে।

তিনি বলেন, আস্তে-আস্তে চিন্তা করছি সারা দেশের প্রাইমারি স্কুলে মিড-ডে মিল আমরা দেবো। আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামে খুব বেশি গুরুত্ব দেবো। প্রধানমন্ত্রী ডিক্লায়ের দিয়েছে ৫ শতাংশ জিডিপির বরাদ্দ দেবেন। কিন্তু এই টাকা আমি কীভাবে খরচ করবো এটা দেখতে পাই না।

ইন-হাউজ কোচিং নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনার ইন হাউজ কোচিং দেন। শিক্ষার্থীরা যে টাকা দিচ্ছে সেটা শেয়ার করে নেন। কিন্তু আমরা বাইরে কোচিং দিতে পারি না। এই সরকারের কমিটমেন্ট শিক্ষাকে মানসম্মত করা। যদি কোয়ালিটি এডুকেশন অ্যাড্রেস করতে চাই তাহলে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে।

বৃত্তি পরীক্ষার সমালোচনা নিয়ে মন্ত্রী বলেন, আমি বৃত্তি পরীক্ষা আয়োজন করলাম, এখন আমাকে অনেকে প্রশ্ন করেন ওরা তো সিক্সে উঠে গেছে, ওদের তো বই নেই আবার বৃত্তি পরীক্ষা কোনো করাচ্ছেন। যাদের বই নেই তাদের কে বলেছে বৃত্তি পরীক্ষা দিতে? আমি তাদেরকেই বলি, যারা বৃত্তি পেলে ক্লাস সিক্স, সেভেন ও এইটে টাকা পাবেন।

ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬