৪০তম বিসিএস প্রিলি শ্রুতিলেখকের আবেদন চেয়েছে পিএসসি

০১ এপ্রিল ২০১৯, ০৬:৩২ PM

৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধীপ্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যে সকল প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের সরকারী কর্ম কমিশন (পিএসসি) থেকে শ্রুতিলেখক দেয়া হবে। এজন্য প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতিলেখক প্রয়োজন তাদেরকে পিএসসি বরাবর আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

আগামী ৯ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে রাজধানীর আগারগাঁওয়ের পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর এ আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। সোমবার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩ মে ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারী প্রত্যয়নপত্র, সমাজসেবা অধিপ্ততরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বা সমমর্যাদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। বিসেএস প্রিলিতে কেবল পিএসসি কর্তৃক অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় আবেদনকারী প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন না করলে পরবর্তীতে শ্রুতিলেখক পাওয়া যাবে না।

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬