বিকৃত শহীদ মিনার নির্মাণ বন্ধে নীতিমালা দাবি

২২ মার্চ ২০১৯, ০৬:১৮ PM

© ফাইল ফটো

শহীদ মিনার নির্মাণে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। তাদের দাবি, ‘দেশের বিভিন্ন স্থানে ব্যক্তির ইচ্ছামতো শহীদ মিনার নির্মাণ হচ্ছে। কোনোটি মূল শহীদ মিনারের সঙ্গে বৈসাদৃশ্য রেখে, কোথাও বিকৃতিভাবে তৈরি হচ্ছে শহীদ মিনার। এতে মূল শহীদ মিনারের বেদি ও নকশার আকৃতি হারিয়ে যাচ্ছে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে একাত্তরের যাত্রী আয়োজিত ‘শহীদ মিনার নির্মাণে শিল্প ভাবনা ও নীতিমালা’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তারা। আলোচনা সভায় ভাষা সৈনিক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার তৈরি হয়েছে, এটা ভালো দিক। তবে কোনো কোনো স্থানে আবার এর বিকৃতি ঘটেছে। আমরা এটা চাই না। আমরা চাই আমাদের শহীদ মিনারের যেন বিকৃতি না ঘটে। এটাকে আমরা রক্ষা করতে চাই। এজন্য একটা নীতির প্রয়োজন, এখন এটা জরুরি হয়ে পড়েছে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ বলেন, আমরা যখন শহীদ মিনার বা স্মৃতিসৌধের কাছে যাই তখন আমাদের মন ভরে ওঠে। এসব জায়গার বিশালত্ব আছে, সম্মান আছে। আবার রাতের বেলায় এর পরিবেশ খুবই দুঃখজনক থাকে। দিনের বেলায় অনেক পশু সেখানে চলাফেরা করে। আমাদের সবার দায়িত্ব শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে সব শহীদ মিনার নির্মাণ করা দরকার। জাতীয় পতাকা তৈরির নীতিমালা থাকলে শহীদ মিনার কেমন হবে সেটারও একটা নীতি থাকা চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুল কবির ডিউক বলেন, যারা শহীদ মিনার তৈরি করেন তারা তাদের আবেগের জায়গা থেকে তৈরি করেন। বিভিন্ন স্থানে নানাভাবে শহীদ মিনার করা হচ্ছে। কেউ রাজনৈতিক ফায়দা লুটতে করছেন, কেউ এটাকে সম্পূর্ণ বিকৃত করছেন। আমার মনে হয় নীতিমালা না হলেও অন্তত একটা মনিটরিং সেল করা দরকার।

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬
গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে শা…
  • ২৬ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০
  • ২৬ অক্টোবর ২০২৬
মানুষের কাছে ভিক্ষা করে, টাকা চেয়ে ছেলের চিকিৎসা করিয়েছি এখ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬