৬ হাজার বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

২৭ জুন ২০১৮, ০১:৩১ PM

প্রায় ৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত ২৪ হাজার শিক্ষকদের চাকরি সরকারিকরণের লক্ষ্যে বিশেষ তহবিল থেকে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।  বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষণার পরও বর্তমানে চলমান, স্থাপিত-আবেদিত অনুমতিপ্রাপ্ত ২০১২ সালের ২৪ মে'র পূর্বে দলিলকৃত, ২০১২ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী, উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত প্রেরিত ও অপেক্ষমান প্রায় ৬ হাজার প্রাথমিক বিদ্যালয় ও প্রায় ২৪ হাজার কর্মরত শিক্ষকগণ প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়নে কর্মরত আছেন।

বিদ্যালয়গুলোতে অধ্যায়ণরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১০ লাখ।  সরকারি বিধি মোতাবেক এ সকল বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ দেয়া হয়েছে। সরকারের দেয়া প্রাথমিক শিক্ষার কারিকুলাম অনুযায়ী বিদ্যালয়ে পাঠদান চলছে। অথচ ঘোষিত বাজেটে বিদ্যালয় জাতীয়করণে নির্দিষ্ট অর্থ বরাদ্দ না থাকা হতাশাজনক।

এ সময় তারা সময়সীমা বেধে দিয়ে বলেন, অনতিবিলম্বে সরকারিকরণের জন্য বিশেষ তহবিল অর্থ বরাদ্দ দিতে হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রায় ৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত ২৪ হাজার শিক্ষকদের চাকরি সরকারিকরণের সুষ্পষ্ট ঘোষণা না আসলে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা। সংসদ সদস্যদের তার নির্বাচনী এলাকায় অবস্থিত বিদ্যালয় জাতীয়করণের দাবি সংসদে উত্থাপনের অনুরোধ জানিয়ে আবেদন করা। পর্যায়ক্রমে ৮ বিভাগীয় শহরে শিক্ষক সমাবেশ। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন সদস্য সচিব শহিদুল ইসলাম সাইদুর, প্রধান সমন্বয়কারী শামছুল আলম, সমন্বয়কারী আতাউর রহমান, আব্দুল আউয়াল মন্ডল প্রমুখ।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬