‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন’

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু

২৫ জুন ২০১৮, ১১:৩০ AM
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের উত্তর পাশে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন’ এর ব্যানারে এ কর্মসূচি শুরু করেন লাগাতার আন্দোলনে থাকা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

ফেডারেশনের নেতারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন তারা।

জানা যায়, সকালে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শপথবাক্য পাঠ করান ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী। শপথবাক্যে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

এর আগে একই দাবিতে ১০ জুন থেকে শিক্ষক-কর্মচারীরা একই স্থানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এ দাবিতে বৃহস্পতিবার তারা জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং তাদের মাধ্যমে জাতীয় সংসদের সকল সদস্যকে স্মারকলিপি দেন। শুক্রবার স্মারকলিপি দেন রাষ্ট্রপতিকে। শনিবার এই স্থানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন।

তারা আগেই ঘোষণা দিয়েছিলেন, রবিবারের মধ্যে সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানালে সোমবার থেকে আমরণ অনশনে যাবেন। সেই ঘোষণা অনুসারে শিক্ষক-কর্মচারীরা অনশন শুরু করেছেন।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬