রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু

এমপিওভুক্তির দাবিতে ফের আন্দোলন

০৯ জুন ২০১৮, ০৫:৫১ PM
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার বিষয়ে স্পষ্ট ঘোষাণ না থাকায় ফের আন্দোলনে যাচ্ছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।  রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেবেন তারা।  শনিবার বিষয়টি নিশ্চিত করেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার।

তিনি বলেন, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর আমরা হতাশ।  গত ৫ মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে আশ্বাস পেয়ে আন্দোলন থেকে সরে এসেছিলাম। আসন্ন অর্থবছরের বাজেটে এ আশ্বাসের প্রতিফলন পাওয়ার আশা ছিল। তবে প্রতিফলন না পাওয়ায় ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে তিনি জানান।

জানা যায়, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।  ৩০ ডিসেম্বর পর্যন্ত টানা ৫ দিন এ কর্মসূচি পালন করে ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশনে যান তারা। এসময় অশনে অংশ নেয়া অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

টানা অবস্থান ও অনশনের এক পর্যায়ে ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আশ্বাস দেন।  এরপর শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে আসন্ন অর্থ বছরে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। কিন্তু বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আসন্ন ২০১৮-২০১৯ অর্থ বছরের যে বাজেট প্রস্তাব করেন, সেখানে তিনি নতুন এমপিওভুক্তির বিষয়ে সুষ্পষ্ট কিছু বলেননি।

জানা যায়, সারা দেশে সোয়া পাঁচ হাজার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে প্রায় ৮০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন। যাদের অধিকাংশই বেতন পাননা। অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সরকার কর্তৃক সনদ দেয়া হয়। বছরের পর বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষককতা করতে করতে তারা আজ ক্লান্ত।  নন-এমপিও এসব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী রয়েছেন। এই বিপুল সংখ্যাক শিক্ষার্থীদের পড়ানোর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও শ্রমের মূল্য পাচ্ছেননা। তাই তারা শ্রমের মূল্যের জন্য আন্দোলনের নেমেছেন।

জানা যায, তাদের এ আন্দোলন শুরু হয়েছে ২০০৬ সাল থেকে। এ পর্যন্ত মোট ২৭ বার আন্দোলন করেছেন শিক্ষকরা। প্রতিবারই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়। তবে তা আর বাস্তবায়ন হয়না। সর্বশেষ, চলতি বছরের শুরুর দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচিতে যায় তারা।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, সারা দেশে পাঁচ হাজার ২৪২টি মতো নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা সরকারের কাছ থেকে বেতন-ভাতা পায়না। মানবেতর জীবণ-যাপন করছেন তারা।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬