পাট শিল্পে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

২৫ আগস্ট ২০২১, ০৫:০৫ PM
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত © ফাইল ফটো

বাংলাদেশের পাট শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ দেশটির আগ্রহের কথা জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরব আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সে জন্য সৌদি আরব বাংলাদেশের বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।’

এ সময় বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সৌদি আরব আরও অধিক পরিমাণে বিনিয়োগ করবে বলে আশা ব্যক্ত করেন বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে সৌদি আরব বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশের রপ্তানি দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরব। বাংলাদেশও ভবিষ্যতে অধিক পরিমাণে বহুমুখী পাটজাত পণ্য সৌদি আরবে রপ্তানি করতে চায়।

সৌদি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং এ পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব। সৌদি আরবে সম্প্রতি পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়াতে সে দেশে বহুমুখী পাটপণ্যের চাহিদা অনেকগুণ বেড়েছে।’

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১০, আবেদন এসএস…
  • ২৭ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক এমপি আটক
  • ২৭ জুন ২০২৬
দেশের পাচঁ জেলায় বন্যার পূর্বাভাস
  • ২৭ জুন ২০২৬
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্…
  • ২৭ জুন ২০২৬
আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে নিউমার্কেটে ঢ…
  • ২৭ জুন ২০২৬
কুবির আইসিটি বিভাগের গড় সিজিপিএ ৩.৯৪, তলানিতে ‘অর্থনীতি’
  • ২৭ জুন ২০২৬