ফাইভজির যাত্র শুরু চলতি বছরেই

০২ আগস্ট ২০২১, ১০:৩৯ AM
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার © ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফাইভজি সংযোগ হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল মহাসড়ক। ফাইভজির ওপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব গড়ে উঠবে। আমরা প্রযুক্তির এই ডিজিটাল মহাসড়ক তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছি। শনিবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, ২০২১ সালের মধ্যেই ফাইভজি প্রযুক্তির যাত্রা শুরু হবে বলে আশা করছি। দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিদেশি বিনিয়োগের অপরিহার্য চাহিদার কথা বিবেচনা করে এরই মধ্যে প্রাথমিকভাবে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে ফাইভজি সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বত্তৃদ্ধতা করেন।

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘উদ্ভাবনের মাধ্যমে চীন বিশ্বে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এর বিকল্প নেই।’

চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: …
  • ০৬ এপ্রিল ২০২৬
রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬