ঈদের পর লাইভে আসবেন রাসেল, জানাবেন পরিকল্পনা

১৯ জুলাই ২০২১, ০৯:৫১ AM
মোহাম্মদ রাসেল

মোহাম্মদ রাসেল © ফাইল ছবি

কয়েকদিন ধরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ইভ্যালির পণ্য ডেলিভারি ও সময়ক্ষেপণ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে গত দুদিন ধরে ইভ্যালির প্রধান কার্যালয় বন্ধ। এক ফেসবুক স্ট্যাটাসে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল জানালেন, ঈদের পর তিনি লাইভে পরিকল্পনার কথা জানাবেন।

আজ সোমবার দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে রাসেল লিখেছেন, ‘‘ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে আমি লাইভে এসে অতীতের অর্ডার, সেলার পেমেন্ট, বর্তমান এবং ভবিষ্যতে নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানাবো।’’

তিনি লিখেছেন, আমি কনফিডেন্টলি বলতে পারি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে ইভ্যালি সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করবে। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।

সমালোচকদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, যারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন ইভ্যালি পুরাতন অর্ডার ডেলিভারি দিতে পারবে না, তাদের প্রতি অনুরোধ আপনাদের তো কিছুদিন দেখতে আপত্তি থাকার কথা না। কারণ বর্তমান নীতিমালায় পণ্য সরবরাহের পূর্বে আমাদের হাতে টাকা আশার কোন সম্ভাবনা নাই। আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ।

এর আগে, গত কয়েকদিন থেকে পণ্য ও অর্থ ফেরত না পাওয়ায় রাজধানীর ধানমন্ডিতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বন্ধ কার্যালয়ে গ্রাহকেরা ভিড় করছেন। কার্যালয় বন্ধ দেখে হটলাইন নম্বর ফোন করেও কাউকে পাচ্ছেন না বলেও অনেকে অভিযোগ করেছেন। ইভ্যালি জানিয়েছে, তারা করোনার কারণে এখন হোম অফিস করছে।

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬