কারণ ছাড়া বারবার কল দিয়ে বিরক্ত করলেই শাস্তি

০৮ জুলাই ২০২১, ১০:৩৯ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

যুক্তিসংগত কারণ ছাড়া বারবার টেলিফোনে কল দিয়ে বিরক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। এ শাস্তি হতে পারে সর্বোচ্চ ছয় মাসের জেল অথবা এক লাখ টাকা। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের একটি ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলে যুক্ত করেছে সরকার।

গত ২৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’ এর তফশিলে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১’-এর ধারা ৭০ (১) সংযোজিত হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ‘টেলিফোনে বিরক্ত করার দণ্ড’ হিসেবে ৭০ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যুক্তিসংগত কারণ ছাড়া যদি কাউকে এমনভাবে বারবার টেলিফোন করেন যে, তাঁর জন্য সেটি বিরক্তিকর হয় বা অসুবিধার সৃষ্টি করে, তালে সেটি অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধে অভিযুক্ত ব্যক্তির অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অনধিক ছয় মাসে কারাদণ্ড হবে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬