মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৩৬ হাজার ৪৮৬ কোটি বরাদ্দের প্রস্তাব

০৩ জুন ২০২১, ০৭:৪২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর © ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ব্যয়ের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আনা হয়েছে। গত অর্থবছরে এটি ৩৩ হাজার ১১৮ কোটি টাকা ছিল। সে হিসাবে গতবারের চেয়ে এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে তিন হাজার ৩৬৮ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাজেট বক্তৃতার লিখিত কপি থেকে এ তথ্য জানা যায়।

এবার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটের ঘাটতি রয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

এ ছাড়া এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। সে হিসাবে এবার প্রাথমিকে এক হাজার ৩৭৪ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে প্রস্তাবের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়। মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

নতুন ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট চলতি ২০২০-২১ অর্থবছরে মূল বাজেটের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬
তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
  • ১৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁ…
  • ১৩ আগস্ট ২০২৬
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বস্তি নিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ
  • ১৩ আগস্ট ২০২৬