ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে ৫ দিন

২৭ অক্টোবর ২০২০, ০৯:২৪ AM
ক্যাবল

ক্যাবল © ফাইল ফটো

রাজধানীসহ সারাদেশে আজ থেকে ৫ দিন ইন্টারনেটের গতি কম হতে পারে। সাবমেরিন ক্যাবলের মেরামতের জন্য এই সমস্যা হতে পারে। এ সময় গ্রাহকরা ইন্টারনেটের গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম পেতে পারেন। ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। আজ থেকে শুরু করে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত এ মেরামতের কাজ চলবে।

ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপিএবি’র জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, কোনো কোনো আইআইজি বিকল্প পথে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা যে সাবমেরিনটি আছে সেটিই মেরামত করা হচ্ছে। যারা বাংলাদেশে ওই আইআইজি ক্যাবলটি ব্যবহার করেন তারা কিছুটা ধীরগতির মুখে পড়বেন।

তিনি বলেন, সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। এতে করে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

উল্লেখ্য বাংলাদেশে ১০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারাবিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬