আস্থা ভঙ্গ, গুগলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

২১ অক্টোবর ২০২০, ০৮:২৮ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

আস্থা ভঙ্গের অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) এ মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। খবর সিএনএনের

অভিযোগে বলা হয়েছে, গুগল তার খাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে এবং নিজের প্রাধান্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। এতে ইন্টারনেটভিত্তিক অনুসন্ধান ও অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থায় এক ধরনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছে গুগল।

অভিযোগের বিষয়ে গুগল জানিয়েছে, এই মামলা ‘অত্যন্ত ত্রুটিযুক্ত’। ইন্টারনেটভিত্তিক বাজার এখনো প্রতিযোগিতামূলক আছে এবং এ ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, মানুষ গুগল ব্যবহার করে নিজেদের পছন্দে, বাধ্য হয়ে বা অন্য কোনো বিকল্প নেই বলে নয়।

গুগলের বিরুদ্ধে করা এই মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। রাজ্যগুলো হলো: আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬