বিশ্বের সেরা পুঁজিবাজার বাংলাদেশের

১২ অক্টোবর ২০২০, ০৯:৩১ PM
ঢাকা স্টক এক্সেঞ্জ

ঢাকা স্টক এক্সেঞ্জ © ফাইল ফটো

আবারও বিশ্বের সেরা পুঁজিবাজারের স্থান দখল করেছে বাংলাদেশ। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে দেশের পুঁজিবাজার বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করায় এই অর্জন। এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে গত আগস্টেও বাংলাদেশের পুঁজিবাজার বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছিল। সে সময় দ্বিতীয় স্থানে ছিল ভিয়েতনাম। এবার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। দেশটির শেয়ারবাজারে জুলাই-সেপ্টেম্বরে উত্থান হয়েছে ১৯ দশমিক ৪০ শতাংশ।

এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল লিমিটেডের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে এশিয়ার শেয়ারবাজারের উত্থান হয়েছে। এরমধ্যে বাংলাদেশের শেয়ারবাজারের সবচেয়ে বেশি ২৪ দশমিক ৪০ শতাংশ উত্থান হয়েছে। এই উত্থানের পেছনে আকর্ষণীয় মূল্য, সুদহার কম, করোনা পরবর্তী অর্থনীতি চালু এবং রফতানি বৃদ্ধি ও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশের শেয়ারবাজারে ১৫ দশমিক ৮০ শতাংশ উত্থান হয়। এর মাধ্যমে তখনও বিশ্বের মধ্যে শীর্ষস্থানটি দখল করেছিল বাংলাদেশের পুঁজিবাজার।

জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬