টিকটকের কাছে তথ্য চেয়ে সাড়া পায়নি বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৩ AM

© ফাইল ফটো

টিকটকের কাছে দুটি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চায় বাংলাদেশ সরকার। তবে এ অনুরোধে সাড়া দেয়নি টিকটক কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম ছয় মাসে টিকটকের কাছে এই তথ্য চেয়েছিল সরকার। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই দু’টি অ্যাকাউন্ট সম্পর্কে কোন তথ্য দেওয়া হয়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টিকটকের ওয়েবসাইটে প্রকাশিত ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে দেখা যায়, ইংরেজি অক্ষর ক্রম অনুযায়ী সাজানো তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। মোট ৪২টি দেশ টিকটকের কাছে তথ্য চেয়ে অনুরোধ করেছে বলে সেখানে উল্লেখ রয়েছে।

এ বছরের প্রথম ছয় মাস তথা ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময় বিবেচনা করা হয়েছে। ওই সময়ে বিশ্বে ১০ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৭১৯টি ভিডিও সরিয়ে ফেলে টিকটক। নীতিমালা লঙ্ঘন ও কমিউনিটি নীতিমালা না মানায় এসব ভিডিও সরিয়ে ফেলা হয়।

প্রতিবেদনে দেখা যায়, তারা সবচেয়ে বেশি ভিডিও সরিয়েছে ভারতীয়দের। বছরের প্রথমার্ধে তিন কোটি ৭০ লাখের বেশি ভিডিও সরিয়েছে তারা। গত জুন মাসে ভারত সরকার টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর ভারতে অ্যাপ দুটি সরিয়ে দেয় এবং টেলিকম প্রতিষ্ঠানগুলো ওই প্ল্যাটফর্মে ঢোকা বন্ধ করে দেয়।

প্রতিষ্ঠানটি জানায়,  তারা ভারতে যেসব ভিডিও সরিয়েছে তার ৯৬.৪৬ শতাংশ ভিডিও কোনো অভিযোগ পাওয়ার আগেই সরানো হয়। এর মধ্যে ৯০.৩২ শতাংশ ভিডিও কেউ দেখেনি।

উল্লেখ্য, ব্যবহারকারীর অধিকারকে সম্মান জানিয়ে বৈধ আইন প্রয়োগের অনুরোধগুলো বিবেচনা করে তারা। ব্যবহারকারীর তথ্য পেতে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় উপযুক্ত আইনি নথি সরবরাহ করতে হয়। এর মধ্যে রয়েছে আদালতের আদেশ, ওয়ারেন্ট বা জরুরী অনুরোধ অন্তর্ভুক্ত। তবে জরুরি প্রয়োজনে স্বল্প পরিসরে আইনি প্রক্রিয়া ছাড়াই ব্যবহারকারীর তথ্য প্রকাশ করে থাকে টিকটিক।

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানী মুখার্জি
  • ১৪ আগস্ট ২০২৬
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‍্যাগিং তদন্তে ৫ সদস্যের কমিটি
  • ১৪ আগস্ট ২০২৬
‘যদি ঢাবির শিক্ষার্থী হতাম’—চবি ছাত্রদল সাধারণ সম্পাদকের আক…
  • ১৪ আগস্ট ২০২৬
সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
টেস্টের পর সময় কমছে এবার—জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসস…
  • ১৪ আগস্ট ২০২৬