‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সংশোধন

২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ PM
ভিডিওটিতে জামায়াতের সমাবেশের একাধিক ছবি রয়েছে

ভিডিওটিতে জামায়াতের সমাবেশের একাধিক ছবি রয়েছে © সংগৃহীত ও সম্পাদিত

বিএনপির প্রতি জনসমর্থন বোঝাতে জামায়াতের সমাবেশের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড আইডিতে এই ভিডিও শেয়ার করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।

রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবিদের ভিডিওটি দেখেছেন এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ। এটি শেয়ার হয়েছে ১ হাজার সাতশর অধিক। এ ছাড়া পোস্টটিতে ৩৮ হাজার রিয়্যাক্ট এবং সাড়ে তিন হাজার কমেন্ট হয়েছে। তবে পোস্ট দেওয়ার অন্তত এক ঘণ্টা পর সোয়া ৯টার দিকে পোস্টে কিছু সংশোধনী আনেন তিনি।

জামায়াতের ভিডিও শেয়ার করে পোস্টটি আবিদুল ইসলাম খান লিখেছিলেন, ‘তারেক বসন্ত’। ভিডিওর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা গেছে, সেখানে আজ যশোরে জামায়াত আমিরের একটি সমাবেশের একাধিক ছবি ব্যবহার করা হয়েছে।

তবে সংশোধনীর পর সোয়া ৯টার দিকে পোস্টের কমেন্টে বিষয়টি উল্লেখ করেছেন আবিদ। সেখানে বিষয়টিকে সংবাদমাধ্যমের ভুল হিসেবে তুলে ধরেছেন তিনি। আবিদুল ইসলাম খান কমেন্টে লিখেছেন, ‘পূর্বের ভিডিওটি ৭১ টিভি থেকে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে কারেকশন করা হয়েছে। দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ধরনের প্রচার দুঃখজনক।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬