বিদেশে থাকা শিক্ষার্থীদের টাকা পাঠানোর বাঁধা কাটল

২৩ আগস্ট ২০২০, ০৬:২৮ PM

© ফাইল ফটো

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতির কারণে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেমিস্টার ফি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া শিক্ষার্থীরা তাদের ভার্চুয়াল মিটিংয়ের সম্মানীও এই চ্যানেলের আওতায় পরিশোধ করতে পারবেন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুই সেমিস্টারের অর্থ পাঠাতে পারবেন আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত পৃথক দুটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং অথরাইজড ডিলারদের কাছে এই সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে অনলাইনের সহযোগিতা নিচ্ছেন। সেই কোর্স ফি বৈধভাবে পরিশোধের জন্যই এ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অপর সার্কুলারে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এসব সেমিনার ও ওয়েবিনারের অর্থ পরিশোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারবে।

দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন সমীকরণ, তিনে ওঠার অপেক্ষায় বাংলাদ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬