করোনা সংকটেই ফাইভ জি চালু করবে চীন

০৯ জুন ২০২০, ০৩:৩১ PM

করোনা সংকটের মধ্যে চলতি বছরই ফাইভ জি নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, ২০২০ সালের শেষদিকেই ফাইভ জির অন্তত ৬ লাখ বেস স্টেশন স্থাপন করবে চীন। যেখান থেকে সেবা পাবে চীনের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর।

বর্তমানে দেশটিতে আড়াই লাখ ইউনিট কাজ করছে। সেবা পাচ্ছে ৩ কোটি ৬০ লাখ মানুষ। বর্তমানে সপ্তাহে ১০ হাজার নতুন স্টেশন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে চীন সরকার।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিলে চীনে ৭০ লাখ বেড়েছে ফাইভ জি প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে ফাইভ জি প্রযুক্তির বিশ্বনেতা কাজ করছে টেলিকম কোম্পানি হুয়াউয়ে।

যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬