প্রথম ব্লকচেইন অলিম্পিয়াডে ১০ দলকে বিজয়ী ঘোষণা

০৪ মে ২০২০, ০৮:৪৯ AM

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ১০টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে সমস্যাকে সুযোগে পরিণত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডটি প্রদান করা হয় সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে। তিনি ব্লকচেইন অলিম্পয়াড বাংলাদেশের একজন উপদেষ্টা ছিলেন।

পলক বলেন, প্রয়োজন থেকেই নতুন নতুন উদ্ভাবনের জন্ম হয়। করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে হলেও বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনের দ্বারা ভার্চুয়াল জগতে আমরা একে অপরের কাছাকাছি আছি। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তার সঙ্গে ব্লকচেইনের মতো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তা ব্যবহার করা হলে দেশ অনেকদূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলগুলোকে পুরস্কারের অর্থের ভার্চুয়াল চেক প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী পলক চ্যাম্পিয়ন দলের প্রধান অনিরুদ্ধকে তার নগদ অ্যাকাউন্টে পুরস্কারের এক লাখ টাকা ট্রান্সফার করেন।

বিজয়ীদের হংকং ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণের স্পনসর করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

ব্লকচেইন অলিম্পিয়াডের সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম জানান, একটি জুরি বোর্ডের মাধ্যমে অংশগ্রহণকারী ৬২টি দলের প্রকল্পের মূল্যায়ন করে ১০ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। ৫৭ জন বিচারক নিয়ে গঠিত বোর্ড প্রকল্প মূল্যায়ন করে।

বিজয়ী দলগুলো হচ্ছে-হাইপারঅ্যাকটিভ অরেঞ্জেস, টিম লিড চেইন, ডিইউ নিমবাস, টিম ডিজিটাল ইনোভেশন, টর, ওয়েব থ্রি ডট ওয়ান, ব্রোগ্রামারস, এভিয়াটো, ডিইউ হাইপালেজার, কসমিক ক্রিউ।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬