এখন থেকে সিম কিনতে ফেইস স্ক্যানিং বাধ্যতামূলক

০১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫ PM

© সংগৃহীত

চারিদিকে বেড়ে যাচ্ছে অপরাধ। এই অপরাধের বেশিরভাগই সংঘটিত হচ্ছে মোবাইলের মাধ্যমে। ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে সিম কিনে অপরাধ করার সংখ্যাও কম নয়। এই বিষয়টিকে মাথায় রেখে এখন থেকে সিম কিনতে রেজিস্ট্রেশনের পাশাপাশি ফেইস স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে।

আর এমন আইন করেছে চীন সরকার। নতুন আইন অনুযায়ী, গ্রাহকদের ফেইস স্ক্যানিংয়ের তথ্য সংগ্রহে রাখছে চীনা টেলিকম কোম্পানিগুলো। সেপ্টেম্বরে নীতিমালাটি পাস হয়। আজ রোববার থেকে এটি কার্যকর হচ্ছে। এতোদিন পর্যন্ত নতুন অপারেটরের অন্তর্ভুক্ত হলে ব্যবহারকারীদেরকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ও ছবি তুলে নিবন্ধন করতে হতো। এখন থেকে পরিচয় যাচাইয়ে আইডি কার্ডের দেখানোর পাশাপাশি ফেইস স্ক্যানও করতে হবে।

এদিকে চীন সরকারের এমন নিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারীই আওয়াজ তুলেছেন। সরকার যে পরিমাণ তথ্য সংগ্রহে রাখছে এবং যেভাবে সারাক্ষণ তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে তাতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬