ফেসবুক-গুগলের ব্যবসা মানবাধিকারের জন্য হুমকি

২১ নভেম্বর ২০১৯, ০৯:৩০ PM

ফেসবুক-গুগলের ‘নজরদারি’ ভিত্তিক ব্যবসায়িক মডেলকে মানবাধিকারের জন্য হুমকি বলে মনে করছে অ্যামনেস্টি। পদ্ধতিকে মানুষের মৌলিক গোপনীয়তা অধিকারের লঙ্ঘন বলে এ বিষয়ে সরকারগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক এনজিও সংস্থাটি।

অ্যামনেস্টির মহাসচিব কুমি নাইডু জানান, ‘আমাদের ডিজিটাল জীবনে তাদের এই নিয়ন্ত্রণ গোপনীয়তার অধিকারকে ক্ষুণ্ণ করছে এবং এটি আমাদের যুগের মানবাধিকার চ্যালেঞ্জের মধ্যে অন্যতম।’

‘এই করপোরেশন কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া মানুষদের সুরক্ষা দেয়ার দায়িত্ব সরকারের। তবে গত দুই দশক ধরে প্রযুক্তি সংস্থাগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ব-নিয়ন্ত্রণে চলে গেছে।’

কিন্তু অ্যামনেস্টির এই প্রতিবেদনের সঙ্গে একমত নয় ফেসবুক। ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর স্টিভ স্যাটারফিল্ড তাদের বিজনেস মডেলকে ‘নজরদারিভিত্তিক’ বলে অ্যামেনেস্টির ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ফেসবুকের ব্যবহারকারীরা স্বেচ্ছায় তাদের পরিষেবার জন্য সাইন-আপ করেন।

ফেসবুকের মতো গুগলও অ্যামনেস্টির প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করলেও এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। ডিডব্লিউ।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬