বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে ফেসবুক

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১১ PM

© ফাইল ফটো

বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলতে ফেসবুক পূর্ণ সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এক বৈঠকে ‘টেক জায়ান্ট’টির একটি প্রতিনিধি দল এই প্রতিশ্রুতি দেয় বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুক প্রতিনিধি দল বাংলার চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে পূর্ণ সম্মতি দেয়।

এছাড়া বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ, রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ফেসবুক।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬