ভিভো পাবজি মোবাইল ক্লাব ওপেন হচ্ছে ডিসেম্বরে

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৮ PM

© টিডিসি ফটো

আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ভিভো পাবজি মোবাইল ক্লাব ওপেন ২০১৯ ফল সিজনের ফাইনাল। টাইটেল স্পন্সর হিসেবে এই ই-স্পোর্টস টুর্নামেন্টের প্রতিযোগীদের মধ্যে স্মার্টফোন সরবরাহ করবে বহুজাতিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো।

ডিসেম্বরের ফাইনাল পর্বে ১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারের জন্য লড়াই করবে বিশ্বের ১০টি অঞ্চলের পাবজি গেমাররা। এ সময় প্রতিযোগীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে ভিভো।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২০০ মিলিয়ন মোবাইল গেমার বর্তমানে পাবজি মোবাইল গেমস খেলছে। আর ’পাবজি মোবাইল ক্লাব ওপেন ২০১৯’ এ অংশগ্রহণ করছে বিশ্বের প্রায় ১০টি অঞ্চলের গেমাররা। এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাজীবি-আধা পেশাজীবি গেমাররা উঠে আসছেন। আর মোবাইল গেমারদেরকে সাবলীলভাবে গেমস খেলার অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় ভিভো।

সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই গত মার্চে পাবজি মোবাইল ক্লাব ওপেন ২০১৯-এর টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয় ভিভো। মার্চে কোয়ালিফাই পর্বের পর, জুলাই মাসে স্প্রিং পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে। বিশ্বের সবচেয়ে বড় মোবাইল গেমস প্রািতযোগিতাটি দেখতে জড়ো হয়েছিল নানা প্রান্তের মানুষ।

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া ছিলেন অকুতোভয় বীর সিপাহসালার…
  • ১৫ আগস্ট ২০২৬
বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬