কর্মকর্তাদের জন্য সন্তান লালন-পালন কর্মশালা রবি’র

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৪ PM

© সংগৃহীত

সামগ্রিক বিকাশের জন্য কর্মকর্তাদের জন্য সন্তান লালন-পালনের ওপর কর্মশালার আয়োজন করেছে রবি।

সম্প্রতি রবি কর্পোরেট অফিসে আয়োজিত এই কর্মশালায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের স্বামী/স্ত্রী নিয়ে উপস্থিত ছিলেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিলো- সন্তানদের মধ্যে আত্মমর্যদা, আত্মবিশ্বাস ও খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি এবং তাদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সন্তানের সার্বিক সাফল্য ও মঙ্গল নিশ্চিত করা।

কর্মশালার পরিচালনা করেন শিশু বিকাশ বিশেষজ্ঞ জিনিয়া জেসমিন করিম। কর্মশালায় সন্তানের সামগ্রিক বিকাশের লক্ষ্যে সন্তানের সাথে বাবা-মা যেন আন্তরিক সময় কাটান এ বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

কর্মশালায় মেধা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে বলে সন্তানদের যেন বেশিক্ষণ ডিজিটাল গ্যাজেট ব্যবহার করতে না দেয়া হয় এ ব্যাপারে সতর্ক করা হয়। পাশাপাশি সন্তানরা অন্য কী কী উদ্ভাবনী ও আনন্দদায়ক কাজের মাধ্যমে সময় কাটাতে এবং বাবা-মায়ের সাথে কীভাবে আন্তরিক সম্পর্ক গড়ে উঠতে পারে এ ব্যাপারে মূল্যবান নির্দেশনা দেয়া হয়।

গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়া ছিলেন অকুতোভয় বীর সিপাহসালার…
  • ১৫ আগস্ট ২০২৬
বেগম জিয়ার জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের খাবার…
  • ১৫ আগস্ট ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আপসে রাজি নয় জবি শিবির-ছাত্রশক্তি
  • ১৫ আগস্ট ২০২৬
যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, বেগম জিয়ার নাম মর্যাদ…
  • ১৫ আগস্ট ২০২৬
পুরুষ হয়ে নারী বিভাগে খেলা! মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো প…
  • ১৫ আগস্ট ২০২৬
রোগীর মৃত্যুর পর হামলা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা কর্মবি…
  • ১৫ আগস্ট ২০২৬